Sunday, April 5, 2026
Latest:
Uncategorized

কেরানীগঞ্জের কদমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারকে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেককে ২ লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে। এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপ পুরোপুরি সরানোর পর প্রকৃত চিত্র জানা যাবে।

মন্ত্রী আরও জানান, দুর্ঘটনার জন্য দায়ীদের আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর কারখানার কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে।

কেরানীগঞ্জের কদমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন।……….

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১টা ১৩ মিনিটে গ্যাস লাইটার তৈরির ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হলেও তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এছাড়া আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারের এই উদ্যোগ কিছুটা হলেও স্বস্তি এনে দেবে বলে মনে করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *