Uncategorized

ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক গড়বে জামায়াত

ক্ষমতায় এলে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত দলের নির্বাচনী ইশতেহারে এ কথা জানানো হয়েছে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ৪১ দফা নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ইশতেহারে দলটির প্রস্তাবিত পররাষ্ট্রনীতির বিষয়ে বলা হয়, বিশ্বপরিসরে বাংলাদেশ ও বাংলাদেশিদের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশি পাসপোর্টের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলাকে পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে

ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক গড়বে জামায়াত…

জামায়াত জানায়, ক্ষমতায় গেলে ভারত ছাড়াও ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও থাইল্যান্ডসহ প্রতিবেশী ও নিকটবর্তী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান, ন্যায্যতা ও সার্বভৌমত্বের ভিত্তিতে শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠা করা হবে।

এ ছাড়া মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও কানাডাসহ উন্নত দেশগুলোর সঙ্গে গঠনমূলক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক জোরদারের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

দলটি আরও জানিয়েছে, ক্ষমতায় এলে পূর্ব ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *