Uncategorized

ঠাকুরগাঁও জেলা আমিরকে ‘হয়রানি ও নির্যাতন’ অভিযোগে জামায়াতের প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা শাখার আমির বেলাল উদ্দিনকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছে দলটি। বুধবার (আজ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বেলাল উদ্দিন ব্যবসায়িক প্রয়োজনে নগদ অর্থ সঙ্গে নিয়ে বিমানযোগে নিজ এলাকায় ফিরছিলেন। ঢাকা বিমানবন্দরে কাস্টমস কর্তৃপক্ষের অনাপত্তির ভিত্তিতে তাকে ওই অর্থ বহনের অনুমতিও দেওয়া হয়।

তবে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্তা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। দলটির দাবি, এ সময় নীলফামারী জেলা পুলিশ সুপার এস কে জাহিদুল ইসলাম তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং শারীরিক নির্যাতন চালান। এতে বেলাল উদ্দিন অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঠাকুরগাঁও জেলা আমিরকে ‘হয়রানি ও নির্যাতন’ অভিযোগে জামায়াতের প্রতিবাদ….

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, কিছু গণমাধ্যম এ ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করেছে, যা ‘মিডিয়া ফ্রেমিং’-এর শামিল। দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়ে মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকার অনুরোধ জানায় দলটি। পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এছাড়া বিবৃতিতে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে তার ভূমিকা তদন্ত করে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া এবং তাকে দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *