Uncategorized

ঢাকা-১৫ আসনে ভোট দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ঢাকা-১৫ আসনের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি ভোট দেন।

ভোটদান শেষে তিনি কিছু সময় কেন্দ্রে অবস্থান করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।

ঢাকা-১৫ আসনে ভোট দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান….

এদিকে দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে কেন্দ্রে আসছেন। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় আরও বাড়তে থাকে।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিটি কেন্দ্রে সতর্ক অবস্থানে রয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *