ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্বাচনি ব্যয় নিয়ে প্রকাশিত তথ্য নতুন করে আলোচনায় এসেছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া তার নির্বাচনি ব্যয়ের রিটার্ন অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে তিনি মোট ২৩ লাখ টাকা ব্যয় করেছেন।
ব্যয়ের খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, প্রচার-প্রচারণায় প্রায় সাড়ে ৫ লাখ টাকা খরচ করা হয়েছে। এছাড়া পরিবহন বাবদ ১ লাখ ১০ হাজার, জনসভা আয়োজনের জন্য ১ লাখ ৮০ হাজার এবং নির্বাচনি ক্যাম্প পরিচালনায় ব্যয় হয়েছে ৩ লাখ ৬০ হাজার টাকা।
ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্বাচনি ব্যয় নিয়ে প্রকাশিত তথ্য নতুন করে আলোচনায় এসেছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া তার নির্বাচনি ব্যয়ের রিটার্ন অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে তিনি মোট ২৩ লাখ টাকা ব্যয় করেছেন।…….
উল্লেখ্য, ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী, একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ লাখ টাকা অথবা ভোটারপ্রতি ১০ টাকা—যেটি বেশি—সে পরিমাণ অর্থ নির্বাচনে ব্যয় করতে পারেন।
আইন অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের গেজেটে ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্ধারিত ফরমে (ফরম-২২) নির্বাচনি ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়া বাধ্যতামূলক। নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ অনুসারে হলফনামাসহ এই রিটার্ন দাখিল করতে হয় এবং এর অনুলিপি রেজিস্টার্ড ডাকযোগে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর বিধান রয়েছে।
