Monday, February 16, 2026
Latest:
Uncategorized

নির্বাচিত সরকার দায়িত্ব নিলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করলে সেনাবাহিনী নিজ নিজ ব্যারাকে ফিরে যাবে। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ পুলিশ বাহিনীর হাতে না আসা পর্যন্ত মাঠপর্যায়ে সেনাবাহিনীর একটি অংশ সহায়তামূলক ভূমিকা পালন করবে।

রোববার সকালে সেনাসদরে আয়োজিত ‘সেনাপ্রধানের দরবারে’ সেনাবাহিনীর সব পদবির সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দেশে ও দেশের বাইরে দায়িত্ব পালনরত সেনাসদস্যরা অংশ নেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।

সেনাপ্রধান নির্বাচনকালীন দায়িত্ব পালনে সেনাসদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, কঠিন ও স্পর্শকাতর সময়ে সেনাবাহিনী যেভাবে দায়িত্ব পালন করেছে, তা জাতির আস্থাকে আরও সুদৃঢ় করেছে।

নির্বাচিত সরকার দায়িত্ব নিলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান………

দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর ভূমিকার কথা তুলে ধরে ওয়াকার-উজ-জামান বলেন, “দেশ ও দেশের মানুষ সেনাবাহিনীর এই সেবা দীর্ঘদিন মনে রাখবে।”

বক্তব্যের একপর্যায়ে তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, “নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন।” তিনি সেনাসদস্যদের ধৈর্য, সংযম ও পেশাদার মনোভাব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *