Uncategorized

প্রশাসন পেশাদার হলে অভিযোগ থাকবে না: সারজিস আলম

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলম বলেছেন, প্রশাসন যদি পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে, তাহলে নির্বাচন নিয়ে কোনো অভিযোগ থাকবে না। তিনি একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

বৃহস্পতিবার সকালে আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি তাঁর বাবা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেন।

প্রশাসন পেশাদার হলে অভিযোগ থাকবে না: সারজিস আলম….

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম বলেন, “আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি। ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা। প্রশাসন পেশাদার আচরণ করলে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না।”

তিনি আরও বলেন, জনগণের রায়ই চূড়ান্ত এবং সেই রায়কে সম্মান জানাতেই তারা নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *