Thursday, April 9, 2026
Latest:
Uncategorized

বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ ঘিরে বিরোধীদলীয় নেতার সমালোচনা

বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় শুরু হয়েছে, যা চলবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত। এই নির্বাচনকে কেন্দ্র করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

ফেসবুক পোস্টে তিনি দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচন নিয়ে তীব্র সমালোচনা করেন। তার দাবি, দলীয় সরকারের অধীনে নির্বাচন কেমন হতে পারে—তার নেতিবাচক চিত্র ইতোমধ্যেই দেশের মানুষের সামনে স্পষ্ট হয়ে উঠেছে।

বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ ঘিরে বিরোধীদলীয় নেতার সমালোচনা………..

তিনি আরও বলেন, জাতীয় সংসদ একটি পবিত্র দায়িত্বের জায়গা। সেখানে যারা জনগণের প্রতিনিধিত্ব করতে যাবেন, তারা যদি জনগণের প্রকৃত রায়কে উপেক্ষা করে জোরপূর্বক নির্বাচিত হন, তাহলে তা দেশ ও জাতির জন্য ক্ষতিকর হবে।

পোস্টে তিনি উল্লেখ করেন, যারা সত্যিকার অর্থে জনগণের রায়ের ওপর আস্থা রাখেন, তারা কখনোই বলপ্রয়োগের আশ্রয় নেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *