Uncategorized

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর অর্জিত ‘বিজয়’কে বাংলাদেশের মানুষের বিজয় হিসেবে উল্লেখ করে দেশবাসীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ফেসবুক পোস্টে তিনি সর্বশক্তিমান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, এই অর্জন কোনো ব্যক্তি বা দলের নয়—এটি সমগ্র বাংলাদেশের বিজয়। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মদানকারী লাখো শহীদকে স্মরণ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর অর্জিত ‘বিজয়’কে বাংলাদেশের মানুষের বিজয় হিসেবে উল্লেখ করে দেশবাসীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন…….

পোস্টে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন। পাশাপাশি তিনি স্মরণ করেন নিখোঁজ নেতা ইলিয়াস আলী, সুমনসহ হাজারো নেতা-কর্মীকে, যারা আন্দোলন-সংগ্রামের বিভিন্ন সময়ে প্রাণ দিয়েছেন বা আজ আর আমাদের মাঝে নেই। তিনি ‘জুলাই শহীদদের’ প্রতিও শ্রদ্ধা নিবেদন করে বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়েই একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবতার পথে এগোচ্ছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের নেতা-কর্মী এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের আপামর জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও আদিবাসীসহ সব সম্প্রদায়ের মানুষের সমর্থন ও সাহসিকতার কথা বিশেষভাবে উল্লেখ করেন।

এছাড়া তিনি অন্তর্বর্তী সরকার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সশস্ত্র বাহিনীর প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন। নিজের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই দীর্ঘ সংগ্রামের পথে পাশে থাকার জন্য তিনি তাদের কাছে ঋণী।

পোস্টের শেষাংশে তিনি উল্লেখ করেন, এই অর্জনের মধ্য দিয়ে দায়িত্ব আরও বেড়ে গেছে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *