Uncategorized

বিপুল ভোটে পরাজিত তাহেরী, হবিগঞ্জ-৪ আসনে বিএনপির এসএম ফয়সলের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী এসএম ফয়সল। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট, যা তাকে স্পষ্ট ব্যবধানে বিজয়ী করেছে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের। তিনি দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৪৪৬ ভোট। আলোচিত প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরী মোমবাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট। বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হলেও তাহেরীর প্রাপ্ত ভোট সংখ্যাটি ছিল উল্লেখযোগ্য।

বিপুল ভোটে পরাজিত তাহেরী, হবিগঞ্জ-৪ আসনে বিএনপির এসএম ফয়সলের জয়….

অন্য প্রার্থীদের মধ্যে মো. মুজিবুর রহমান (মই) পেয়েছেন ৩২৯ ভোট, মু. রেজাউল মোস্তফা (আপেল) ৪৮৪ ভোট, মো. রাশেদুল ইসলাম খোকন (ছড়ি) ৪৮৪ ভোট, শাহ মো. আল আমিন (হারিকেন) ৫৩৬ ভোট, মো. মিজানুর রহমান চৌধুরী (ঘোড়া) ৬৫২ ভোট এবং সালেহ আহমদ সাজন (ফুটবল) পেয়েছেন ৬১৯ ভোট।

এ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৫২ হাজার ৭১১ জন। নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোট পড়েছে ৩ লাখ ১০ হাজার ৯৭টি, যা মোট ভোটারের ৫৬ দশমিক ১০ শতাংশ।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সব আসনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত সামগ্রিক ভোটের হার জানানো হবে না। আইন উপদেষ্টা জানিয়েছেন, আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট প্রকাশ এবং ১৮ ফেব্রুয়ারির মধ্যে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এদিকে, নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনা চলছে। পাশাপাশি শুক্রবার দেশব্যাপী শোকরানা দোয়া আয়োজনের অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *