Uncategorized

মেসির নান্দনিক গোলে আলো ছড়ালেও বার্সেলোনার বিপক্ষে ড্রয়ে থামল ইন্টার মায়ামি

লিওনেল মেসির চোখধাঁধানো এক গোলেও জয় ধরা দিল না ইন্টার মায়ামির। প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে ইকুয়েডরের ক্লাব বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন দলটি।

শনিবার কুইটোর এস্তাদিও মনুমেন্টাল ব্যাংকো পিচিনচা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। শেষ মুহূর্তে টমাস মার্তিনেজের গোলে সমতায় ফেরে স্বাগতিক বার্সেলোনা এসসি, ফলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় মেসিদের।

ম্যাচের ৩১তম মিনিটে নিজের চেনা ছন্দে দুর্দান্ত এক গোল করে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন লিওনেল মেসি। তবে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ১০ মিনিটের ব্যবধানে বার্সেলোনা এসসির হয়ে জোয়াও রোহাস গোল করে ম্যাচে সমতা ফেরান।

মেসির নান্দনিক গোলে আলো ছড়ালেও বার্সেলোনার বিপক্ষে ড্রয়ে থামল ইন্টার মায়ামি….

এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে সুযোগ কাজে লাগিয়ে আবারও লিড নেয় ইন্টার মায়ামি। বিরতিতে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে তারা।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্বাগতিকরা। কোচ পরিবর্তনের অংশ হিসেবে মাঠে নামানো হয় টমাস মার্তিনেজকে। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হতে তিন মিনিট বাকি থাকতে মিগেল পারালেসের সঙ্গে দারুণ সমন্বয়ে গোল করে দলকে ২-২ সমতায় ফেরান মার্তিনেজ।

এই ড্রয়ের মধ্য দিয়ে ইন্টার মায়ামির প্রাক-মৌসুম অভিযান শেষ হলো। তিন ম্যাচে তারা পেয়েছে মাত্র একটি জয়। এর আগে আতলেতিকো নাসিওনালকে ২-১ গোলে হারালেও, আলিয়ানজা লিমার বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরে যায় দলটি।

এমএলএস কাপ চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি এখন নজর দিচ্ছে নিয়মিত লিগে। আগামী ২১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেস মেমোরিয়াল কলোসিয়ামে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের নতুন মৌসুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *