Sunday, March 29, 2026
Latest:
Uncategorized

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার তিনি ঢাকা ত্যাগ করে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন। সফরকালে জর্জিয়া স্টেট ক্যাপিটল–এর উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ করবেন তিনি। পাশাপাশি সিনেট চেম্বারে অনুষ্ঠিত একটি বিশেষ লেকচার অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।………….

এ ছাড়াও সফরের সময় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে সেনাবাহিনী প্রধানের। এসব বৈঠকে দুই দেশের সামরিক সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *