Uncategorized

মানুষের কল্যাণ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির লক্ষ্য: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের কল্যাণ এবং দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি রাজনীতি করে।

শনিবার (গতকাল) ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সীপাড়ায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় মির্জা ফখরুল বলেন, “আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, শান্তির জন্য। দীর্ঘ দুর্দিন পেরিয়ে আজ দেশের মানুষ আবার সুদিনের পথে এগিয়ে যাচ্ছে।”

তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় অতিক্রম করে এখন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে।

মানুষের কল্যাণ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির লক্ষ্য: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল…

ভোটারদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, “দেশের প্রকৃত মালিক আপনারা। আপনাদের হাতেই দেশের ভবিষ্যৎ। তাই এবার ভুল করার কোনো সুযোগ নেই। সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে।”

সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, “হিন্দু-মুসলমান যুগ যুগ ধরে এ দেশে মিলেমিশে বসবাস করে আসছে। বিএনপি ক্ষমতায় এলে সাম্প্রদায়িক ভেদাভেদ চিরতরে বন্ধ করে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে।”

পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *