Uncategorized

বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ অর্ধেকে নামাল ভারত

ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে ভারতের কেন্দ্রীয় বাজেটে। ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বাংলাদেশের জন্য উন্নয়ন সহায়তার বরাদ্দ উল্লেখযোগ্যভাবে কমিয়ে ৬০ কোটি রুপি নির্ধারণ করেছে ভারত।

গত অর্থবছরে এই বরাদ্দ ছিল ১২০ কোটি রুপি। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাংলাদেশের জন্য বরাদ্দ সরাসরি ৫০ শতাংশ কমিয়েছে দিল্লি।

বিশ্লেষকদের মতে, এই বাজেট সংকোচনের পেছনে সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতা বড় ভূমিকা রেখেছে। ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার ইঙ্গিত এবং দেশটিতে সংখ্যালঘু—বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় ভারতের অসন্তোষের প্রতিফলন হিসেবেই এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে। এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ অর্ধেকে নামাল ভারত……

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি রাজ্যসভায় জানিয়েছে, বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার ঘটনা তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেন, গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুটি জোরালোভাবে উত্থাপন করেন।

ভারতের পক্ষ থেকে আরও বলা হয়, বাংলাদেশে এসব হামলাকে ‘ব্যক্তিগত বিরোধ’ বা ‘রাজনৈতিক সংঘাত’ হিসেবে ব্যাখ্যা করার যে প্রবণতা অন্তর্বর্তী সরকারের মধ্যে দেখা যাচ্ছে, তা নিয়ে দিল্লি কঠোর আপত্তি জানিয়েছে। ভারতের মতে, এ ধরনের বক্তব্য উগ্রবাদীদের উৎসাহিত করছে এবং সংখ্যালঘুদের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়িয়ে তুলছে।

কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, আগামী দিনে দুই দেশের সম্পর্কের গতিপথের ওপর এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *