Tuesday, February 24, 2026
Latest:
Uncategorized

কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের জেরে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন— মনোয়ারা বেগম (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও দুই বছরের শিশু হুররাম।

হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৬টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে তাদের উদ্ধার করে জরুরি বিভাগে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ এবং শিশু হুররামের শরীরের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। এর মধ্যে জিল হক ও উম্মে হুমায়রার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের জেরে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।…..

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরে জমে থাকা গ্যাসে আগুনের সংস্পর্শে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে সংশ্লিষ্টরা তদন্ত করছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *