Wednesday, March 18, 2026
Latest:
Uncategorized

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ


বগুড়ার সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নীলসাগর এক্সপ্রেসের একাধিক বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে।

বুধবার (দুপুর আনুমানিক আড়াইটার দিকে) সান্তাহার স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পর তিলকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির অন্তত ৯টি বগি লাইনচ্যুত হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, ট্রেনের ছাদে অতিরিক্ত যাত্রী থাকার কারণে দুর্ঘটনার সময় অনেকেই নিচে পড়ে গিয়ে আহত হয়েছেন। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে, তবে তাৎক্ষণিকভাবে সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি।

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ…….

সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, ট্রেনটি সান্তাহার স্টেশনে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর পুনরায় যাত্রা শুরু করে। কিছুদূর এগোনোর পরই হঠাৎ লাইনচ্যুত হয় কয়েকটি বগি। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, দুর্ঘটনায় কয়েকজন যাত্রী হতাহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিস্তারিত তথ্য এখনো সংগ্রহ করা হচ্ছে।

এদিকে, দুর্ঘটনার কারণে রাজশাহীসহ উত্তরবঙ্গের বিভিন্ন রুটে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। রাজশাহী স্টেশন সূত্র জানায়, বাংলাবান্ধা ও তিতুমীর এক্সপ্রেস নির্ধারিত সময়ে স্টেশনে পৌঁছাতে পারেনি। এছাড়া রাজশাহী থেকে ছেড়ে যাওয়া বরেন্দ্র এক্সপ্রেস আব্দুল্লাহপুর এলাকায় আটকা পড়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উদ্ধার কাজে একটি রিলিফ ট্রেন ইতোমধ্যে কাজ শুরু করেছে।

দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষ সম্মিলিতভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *