Thursday, April 23, 2026
Latest:
Uncategorized

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব: আজ নির্ধারিত হবে বাসের নতুন ভাড়া

জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে দেশের গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের সিদ্ধান্ত আজ বৃহস্পতিবার নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। গতকাল বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গেই পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে ভাড়া বৃদ্ধির প্রবণতা দেখা গেছে। যদিও সরকারিভাবে এখনো কোনো নতুন ভাড়া ঘোষণা করা হয়নি, তবুও দেশের বিভিন্ন স্থানে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এতে অনেক জায়গায় যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব: আজ নির্ধারিত হবে বাসের নতুন ভাড়া………..

এমন পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত ভাড়া বৃদ্ধি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

বর্তমানে দূরপাল্লার বাসের জন্য নির্ধারিত ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ১২ পয়সা। অন্যদিকে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৪২ পয়সা।

এদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে জানা গেছে, ভাড়া নির্ধারণ কমিটি প্রতি কিলোমিটারে ২২ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। তবে আজকের মন্ত্রণালয়ের বৈঠকের পর তা কিছুটা পরিবর্তন হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ঘোষণা করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *