জাতীয়

আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মাহদী আমিনের

রাজধানীর বিভিন্ন স্থানে হামলা ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, দেশের শান্তিশৃঙ্খলা নষ্ট এবং আইন অমান্য করার চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মাহদী আমিনের….

সম্প্রতি ঢাকায় সালমান মুক্তাদিরের স্টুডিও এবং মিরপুরের একটি ক্লিনিকে হামলার ঘটনায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এসব ঘটনায় সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে মাহদী আমিন বলেন, বিদেশ সফরে থাকায় তিনি ঘটনাগুলো সম্পর্কে বিস্তারিতভাবে অবগত হতে পারেননি। তবে দেশে ফেরার পর বিষয়গুলো সম্পর্কে তিনি জানতে পেরেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেওয়া পদক্ষেপের বিষয়েও অবহিত হয়েছেন।

তিনি জানান, মিরপুর-১ নম্বরের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় ইতোমধ্যে দ্রুত সময়ের মধ্যে ৯ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মাহদী আমিনের….

মাহদী আমিন বলেন, কোনো অপরাধী যদি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক দল বা কোনো প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করেন, তবুও তাকে ছাড় দেওয়া হবে না। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, “যদি কেউ সরকারের কর্তাব্যক্তির নাম কিংবা দলের কারও নাম বা পরিচিতি ব্যবহারের মাধ্যমে এ ধরনের কাজ করে, তাহলে আইন তার নিজের গতিতে চলবে। সরকার এ বিষয়ে সর্বোচ্চ কঠোর অবস্থান নেবে।”

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মাহদী আমিন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয়ভাবে কাজ করছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মাহদী আমিনের….

তিনি আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শান্তিশৃঙ্খলা নষ্ট করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *