Uncategorized

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে তিনি কার্যালয়ে পৌঁছালে নেতাকর্মীদের উচ্ছ্বসিত স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

তার আগমন ঘিরে দুপুর থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ভিড় জমতে শুরু করে। বিকেল সাড়ে ৪টার পর নয়া পল্টনের আশপাশের সড়কগুলো প্রায় মানুষের ঢলে পূর্ণ হয়ে যায়। ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত’—এমন স্লোগানে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, সন্ধ্যায় কার্যালয়ে পৌঁছে তারেক রহমান নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি চেয়ারম্যানের কক্ষে গিয়ে দলীয় কার্যক্রম নিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে তিনি কার্যালয়ে পৌঁছালে নেতাকর্মীদের উচ্ছ্বসিত স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।……….

বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। সেখানে দলীয় সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।