Monday, February 16, 2026
Latest:
Uncategorized

অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম–এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় উপস্থিত হয়ে সনদে স্বাক্ষর করবে।

সোমবার দুপুর দেড়টার দিকে এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সন্ধ্যা ৬টায় প্রতিনিধিদলটি যমুনার উদ্দেশে রওনা দেবে। দলে আরও থাকবেন সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মূসা, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মনিরা শারমিন ও জাবেদ রাসিন।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর ‘জুলাই জাতীয় সনদ’-এ স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ওই দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সনদে স্বাক্ষর করেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ এবং কমিশনের সদস্যরাও এতে অংশ নেন।

অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম–এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় উপস্থিত হয়ে সনদে স্বাক্ষর করবে।….

তবে সে সময় এনসিপি সনদে স্বাক্ষর থেকে বিরত ছিল। একইভাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ জাসদও সনদে স্বাক্ষর করেনি।

রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা–সমালোচনার পর অবশেষে এনসিপির এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দলটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, জুলাই সনদে যুক্ত হওয়ার মাধ্যমে জাতীয় ঐকমত্যের প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *