Uncategorized

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফলাফল প্রকাশের পর গণমাধ্যমের উপস্থাপনাকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তি ও হতাশা থেকে দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির গতকাল রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান।

পোস্টে তিনি বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমে খণ্ডিত ও আংশিক উপস্থাপনা দেখে হতাশ বা বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তার দাবি, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রাপ্ত ভোটের পরিসংখ্যানই একটি শক্তিশালী বার্তা বহন করছে। প্রদত্ত প্রায় ৭ কোটি ভোটের মধ্যে জামায়াত-নেতৃত্বাধীন জোট ৩৮ দশমিক ৫০ শতাংশ ভোট পেয়েছে বলে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, প্রায় ২ কোটি ৭০ লাখ ভোটার এই জোটের প্রতি আস্থা রেখেছেন, যা একটি তাৎপর্যপূর্ণ জনসমর্থনের বহিঃপ্রকাশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফলাফল প্রকাশের পর গণমাধ্যমের উপস্থাপনাকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তি ও হতাশা থেকে দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান……..

ডা. শফিকুর রহমান আরও বলেন, অতীতের তুলনায় দলটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ২০০৮ সালে মাত্র দুটি আসন পাওয়া থেকে আজ দেশের অন্যতম বৃহৎ বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ—এটিকে তিনি ‘ঐতিহাসিক অগ্রযাত্রার সূচনা’ হিসেবে বর্ণনা করেন। তার মতে, দেশের বড় একটি অংশ সংস্কার, জবাবদিহিতা ও নীতিনির্ভর রাজনীতির পক্ষে রায় দিয়েছেন।

তিনি নেতাকর্মীদের শৃঙ্খলা ও রাজনৈতিক পরিপক্বতা প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, এখন সময় এসেছে গঠনমূলক বিরোধী ভূমিকা পালনের মাধ্যমে সরকারকে জবাবদিহিতার আওতায় আনার। পাশাপাশি আগামী নির্বাচনে আরও ব্যাপক জনসমর্থন অর্জনের লক্ষ্যে সংগঠনকে শক্তিশালী করা, দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পোস্টের শেষাংশে জামায়াত আমির আশাবাদ ব্যক্ত করে বলেন, ত্যাগ ও পরিশ্রমের ধারাবাহিকতায় সম্ভাবনাময় ভবিষ্যৎ অপেক্ষা করছে এবং এই পথচলা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।