Uncategorized

জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এবং মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। এমনটাই জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৭ মে) সকালে রাজধানীর হোটেল শেরাটন-এ ইউনিসেফ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও প্রতিযোগিতামূলক মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষা খাতে পর্যাপ্ত বিনিয়োগের কোনো বিকল্প নেই। তিনি জানান, সরকার শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে।

জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী…………

আ ন ম এহছানুল হক মিলন বলেন, অতীতে শিক্ষা খাতে বিনিয়োগ জিডিপির দেড় শতাংশের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে বর্তমান সরকার দক্ষ মানবপুঁজি গঠনের লক্ষ্যে এ খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, শুধু প্রাথমিক শিক্ষা নিশ্চিত করলেই হবে না, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নেও জোর দিতে হবে। ডিজিটাল শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন, আগের সরকার কার্যকর ডিজিটাল ক্লাসরুম গড়ে তুলতে ব্যর্থ হয়েছিল। জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাবের কারণে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। বর্তমান সরকার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ইন্টারেক্টিভ ডিজিটাল ক্লাসরুম চালুর দিকে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. মাহদী আমিন শিক্ষাব্যবস্থার গুণগত মান উন্নয়ন এবং কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, শিক্ষকতা পেশাকে সমাজে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে হবে, যাতে দেশের মেধাবী তরুণরা এটিকে তাদের প্রথম পছন্দের পেশা হিসেবে বেছে নেয়।

এদিকে, শিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার বিতরণের উদ্যোগ নেওয়া হবে, যাতে শিক্ষার্থীদের স্কুলমুখী করা এবং ঝরে পড়া রোধে সহায়তা পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *