Uncategorized

আশুলিয়ায় ছয়জন হত্যার মানবতাবিরোধী মামলার রায় ৫ ফেব্রুয়ারি

জুলাই গণ–অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনকে গুলি করে হত্যা এবং পরবর্তীতে তাঁদের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।

রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর

এ মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ মোট ১৬ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে বর্তমানে আটজন গ্রেপ্তার অবস্থায় রয়েছেন।

আশুলিয়ায় ছয়জন হত্যার মানবতাবিরোধী মামলার রায় ৫ ফেব্রুয়ারি….

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক, আরাফাত উদ্দীন, কামরুল হাসান, শেখ আবজালুল হক এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদার

এই মামলার রায়কে কেন্দ্র করে ভুক্তভোগী পরিবার ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক আগ্রহ ও প্রতীক্ষা দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *