Uncategorized

রাজধানীর লালবাগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা হত্যাচেষ্টা ও ভাঙচুরের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে।

মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কের একটি বাসা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, লালবাগ থানায় দায়ের হওয়া মামলাটিতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা তদন্তাধীন রয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বলেন, বর্তমানে ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

রাজধানীর লালবাগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা হত্যাচেষ্টা ও ভাঙচুরের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে।…………

উল্লেখ্য, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে দলটির শীর্ষ পর্যায়ের অনেক নেতাই আত্মগোপনে চলে যান। এ সময় সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কেউ কেউ গ্রেফতার হলেও শিরীন শারমিন চৌধুরী প্রকাশ্যে আসেননি। এমনকি ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন না।

ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল বাংলাদেশের প্রথম নারী স্পিকার হিসেবে নির্বাচিত হন। এর আগে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর তৎকালীন স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলে স্পিকারের পদ শূন্য হয়। এরপর তিনি টানা তিন মেয়াদে জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।