Sunday, March 29, 2026
Latest:
Uncategorized

ঈদুল ফিতর ও পবিত্র রমজানের দীর্ঘ ছুটি শেষে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে পাচ্ছে জাতীয় সংসদ। আজ রবিবার (২৯ মার্চ) থেকে পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, যা গত ১২ মার্চ শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলার পর মুলতবি করা হয়েছিল।

অধিবেশনের তৃতীয় দিনে সরকারি ও বিরোধী দলের সদস্যদের সক্রিয় অংশগ্রহণে সংসদে সরব ও প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, আজকের কার্যসূচির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা। এতে উভয় পক্ষের সংসদ সদস্যরা অংশ নেবেন।

এছাড়া অধিবেশনে থাকবে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ উত্থাপন এবং সেসব নোটিশের ওপর বিস্তারিত আলোচনা।

সংসদের কার্য-উপদেষ্টা কমিটির পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত টানা চলবে। দীর্ঘ এ অধিবেশনে গুরুত্বপূর্ণ কয়েকটি বিল পাসের পাশাপাশি সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক নানা ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ঈদুল ফিতর ও পবিত্র রমজানের দীর্ঘ ছুটি শেষে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে পাচ্ছে জাতীয় সংসদ। আজ রবিবার (২৯ মার্চ) থেকে পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, যা গত ১২ মার্চ শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলার পর মুলতবি করা হয়েছিল।………

অন্যদিকে, গতকাল অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর নির্দেশনা দিয়েছেন। এ প্রেক্ষাপটে ধারণা করা হচ্ছে, আজকের অধিবেশনে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ৩০০ বিধিতে এ বিষয়ে একটি বিস্তারিত বিবৃতি উপস্থাপন করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *