Uncategorized

রমজানে ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। পবিত্র এই মাসে মক্কার মসজিদুল হারাম–এ মুসল্লিদের ব্যাপক সমাগমকে সামনে রেখে নিরাপত্তা, শৃঙ্খলা ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

কর্তৃপক্ষ জানিয়েছে, নামাজের আগে ও পরে কেন্দ্রীয় এলাকায় অতিরিক্ত ভিড় তৈরি হয়। তাই ভিড় নিয়ন্ত্রণে নির্ধারিত পথ ব্যবহার, সাইনবোর্ড অনুসরণ এবং নিরাপত্তাকর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। প্রবেশপথগুলোতে বসানো হয়েছে ডিজিটাল সংকেতব্যবস্থা—সবুজ সংকেত মানে জায়গা খালি, আর লাল সংকেত মানে নির্ধারিত স্থান পূর্ণ।

যানজট কমাতে ব্যক্তিগত গাড়ি ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। মুসল্লিদের বাস, ট্যাক্সি ও হারামাইন হাই স্পিড রেলওয়ে ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় এলাকায় মোটরসাইকেল, সাইকেল ও অনুমোদনহীন যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

রমজানে ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। পবিত্র এই মাসে মক্কার মসজিদুল হারাম–এ মুসল্লিদের ব্যাপক সমাগমকে সামনে রেখে নিরাপত্তা, শৃঙ্খলা ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।…..

বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন মুসল্লিদের সুবিধার্থে আলাদা নামাজের স্থান এবং বৈদ্যুতিক কার্টের ব্যবস্থা রাখা হয়েছে। অতিরিক্ত ভিড়ের কথা বিবেচনায় শিশুদের জনসমাগমপূর্ণ এলাকায় না আনার পরামর্শও দিয়েছে কর্তৃপক্ষ।

এ ছাড়া পানিশূন্যতা এড়াতে পর্যাপ্ত পানি পান, প্রয়োজনমতো বিশ্রাম নেওয়া এবং অগ্নিনিরাপত্তা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ওমরাহ পালনে ডিজিটাল অনুমতিপত্র সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। অস্ত্র বহন, ভিক্ষাবৃত্তি, অননুমোদিত পণ্য বিক্রি কিংবা চলাচলে বাধা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সৌদি প্রশাসন আশা করছে, নতুন এসব নির্দেশনা অনুসরণ করলে রমজানে আগত লাখো মুসল্লি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে ইবাদত পালনের সুযোগ পাবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।