কেন্দ্রীয় শহীদ মিনার-এ ভাষা শহীদদের প্রতি মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধা
ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকেই মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনার-এ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে দিবসের সূচনা মুহূর্তে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এরপর রাত ১২টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় শহীদ মিনার-এ ভাষা শহীদদের প্রতি মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধা……
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি ও জিয়া পরিবারের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান-এর নেতৃত্বে ১১-দলীয় জোট শহীদ মিনারে শ্রদ্ধা জানায়। এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ জোটের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রিপরিষদ সচিব ড
