জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম শীর্ষ সম্মেলন (কপ-৩১) শেষে তিন দিনের সরকারি সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান…..
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাঁর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ-৩১)-এ অংশ নেন।
সম্মেলনে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ, বৈশ্বিক সহযোগিতা এবং পরিবেশগত সংকট মোকাবিলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সফর শেষে শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর দেশে ফেরার মধ্য দিয়ে তাঁর তিন দিনের তুরস্ক সফরের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
