Uncategorized

জোট ছাড়ার গুঞ্জন ভিত্তিহীন, বললেন জামায়াত

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বেরিয়ে যাচ্ছে—এমন গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, এনসিপির জোট ছাড়ার বিষয়টি তাদের কিংবা এনসিপির কারও রাজনৈতিক আলোচ্যসূচিতে নেই। এ প্রসঙ্গে তিনি রসিকতা করে বলেন, “যার বাড়িতে বিয়ে, তার কোনো ঠেকা নাই; আর পাড়া-পড়শির ঘুম নাই—এ রকম বিষয়।”

জোট ছাড়ার গুঞ্জন ভিত্তিহীন, বললেন জামায়াত আমির…….

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শফিকুর রহমান। এ সময় জামায়াত, এনসিপি ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নির্বাচনী সমঝোতা, স্থায়ী জোট নয়

এনসিপির জোট ছাড়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে জামায়াত আমির বলেন, বিষয়টি এনসিপিরও এজেন্ডায় নেই, তাদেরও নেই। তিনি স্পষ্ট করেন, বর্তমান সমঝোতা কোনো স্থায়ী বা আনুষ্ঠানিক জোট নয়; বরং এটি একটি কার্যকর নির্বাচনী সমঝোতা।

জোট ছাড়ার গুঞ্জন ভিত্তিহীন, বললেন জামায়াত আমির….

তার ভাষ্য, বর্তমানে জনগণের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে সংশ্লিষ্ট দলগুলো যুগপৎভাবে রাজপথে আন্দোলন করছে।

রাজনৈতিক দলগুলোর নিজস্ব প্ল্যাটফর্ম বেছে নেওয়ার স্বাধীনতার কথাও উল্লেখ করেন তিনি। অতীতের রাজনৈতিক জোটের উদাহরণ দিয়ে শফিকুর রহমান বলেন, চারদলীয় ঐক্যজোট একসময় ১৮, পরে ২০ এবং শেষ পর্যন্ত ২৭ দলের জোটে পরিণত হয়েছিল। বহুদলীয় গণতন্ত্রে কোনো দলের ওপর জোর করে অবস্থান চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। তবে দেশের বৃহত্তর স্বার্থে বিদ্যমান ঐক্য আরও শক্তিশালী করাই তাদের লক্ষ্য।

‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের প্রস্তুতি

সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও বিকল্প নীতি প্রস্তাব তৈরির জন্য বিরোধী দলের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের প্রস্তুতি চলছে বলেও জানান শফিকুর রহমান।

জোট ছাড়ার গুঞ্জন ভিত্তিহীন, বললেন জামায়াত আমির…..

তিনি বলেন, এ বিষয়ে প্রাথমিক পর্যায়ের ‘হোমওয়ার্ক’ ইতোমধ্যে শুরু হয়েছে। শুধু শরিক দলগুলোর যোগ্য নেতাদের নয়, দেশ-বিদেশে থাকা অভিজ্ঞ ও মেধাবী পেশাজীবীদেরও এতে যুক্ত করা হবে। তাদের দক্ষতা ও অভিজ্ঞতাকে তিনি ‘ইন্টেলেকচুয়াল রেমিট্যান্স’ হিসেবে কাজে লাগানোর কথা বলেন।

বিরোধী আসনে বৈষম্যের অভিযোগ

বিরোধীদলীয় সংসদ সদস্যদের এলাকায় উন্নয়ন বরাদ্দে সরকার বৈষম্য করছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির।

তিনি বলেন, সরকারদলীয় সংসদ সদস্যদের এলাকার তুলনায় বিরোধীদলীয় আসনগুলোতে উন্নয়ন বরাদ্দ কম দেওয়া হচ্ছে। কোনো দলকে ভোট দেওয়ার কারণে উন্নয়ন থেকে মানুষ বঞ্চিত হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন কোনো সরকারের অনুগ্রহ নয়; এটি নাগরিকের অধিকার।

জোট ছাড়ার গুঞ্জন ভিত্তিহীন, বললেন জামায়াত আমির….

বিরোধীদলীয় আসনে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, এ ধরনের সিদ্ধান্ত সংসদীয় রীতি ও সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

গণভোটের রায় বাস্তবায়নের দাবি

গণভোটের রায় বাস্তবায়নে সরকারের উদাসীনতার অভিযোগও করেন বিরোধীদলীয় নেতা। তার দাবি, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ টেকসই সংস্কারের পক্ষে মত দিলেও জাতীয় নির্বাচনে বড় জয় পাওয়ার পর সরকার সেই প্রতিশ্রুতি থেকে সরে গেছে।

জোট ছাড়ার গুঞ্জন ভিত্তিহীন, বললেন জামায়াত আমির…

তিনি বলেন, সরকার সংকট সমাধানের কার্যকর উদ্যোগ না নেওয়ায় বিরোধী দলগুলোকে রাজপথে আন্দোলনে নামতে হয়েছে।

আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা এনসিপির

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত না হওয়া পর্যন্ত সংসদ ও রাজপথের ঐক্য অটুট থাকবে।

দেশে গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকটসহ সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে তিনি বলেন, জনস্বার্থে রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে বিদ্যমান কর্তৃত্ববাদী ব্যবস্থার বিরুদ্ধে গণতান্ত্রিক, সংস্কারকামী ও জাতীয়তাবাদী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

জোট ছাড়ার গুঞ্জন ভিত্তিহীন, বললেন জামায়াত আমির…

পরিদর্শনকালে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমানসহ এনসিপি, জাতীয় ছাত্রশক্তি, যুবশক্তি ও নারীশক্তির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *