নির্বাচন উপলক্ষে বিটিভি ও বেতারে ভাষণ দেবেন নাহিদ ইসলাম
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
এ উপলক্ষে তার ভাষণ সম্প্রচারের অনুমতি চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে দলটি। বুধবার (৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।
নির্বাচন উপলক্ষে বিটিভি ও বেতারে ভাষণ দেবেন নাহিদ ইসলাম…..
তিনি জানান, বুধবারই নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দেওয়া হয়েছে। তবে এখনো ভাষণ সম্প্রচারের নির্দিষ্ট সময়সূচি (স্লট) নির্ধারণ করা হয়নি।
মাহাবুব আলম বলেন, “আমরা আশা করছি খুব শিগগিরই নির্বাচন কমিশন থেকে স্লট বরাদ্দ দেওয়া হবে।”
উল্লেখ্য, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাষ্ট্রীয় গণমাধ্যমে ভাষণ প্রচারের সুযোগ পেয়ে থাকে।
