Wednesday, February 25, 2026
Latest:
Uncategorized

প্রতীক আজ, মাঠে নামছেন প্রার্থীরা কাল

প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে আজ বুধবার প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক হাতে পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা।

নির্বাচন কমিশনের জারি করা পরিপত্রে বলা হয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের পরের দিন—অর্থাৎ ২১ জানুয়ারি—প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। সে অনুযায়ী আজই প্রতীক বরাদ্দের সব কার্যক্রম সম্পন্ন করবে ইসি।

প্রতীক আজ, মাঠে নামছেন প্রার্থীরা কাল…

ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে ভিন্ন ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে এখন পর্যন্ত দুই হাজারের বেশি প্রার্থী বৈধ তালিকায় রয়েছেন। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী লড়াই আরও দৃশ্যমান রূপ নিতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *