Wednesday, February 25, 2026
Latest:
Uncategorized

৩৬ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করল এনসিপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক দর্শন, পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরে ৩৬ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম প্রধান শরিক এই দলটি তাদের ইশতেহারের নাম দিয়েছে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে লেকশোর গ্র্যান্ড হোটেলের ‘লা ভিতা’ হলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার জনসমক্ষে প্রকাশ করা হয়।

ইশতেহারে সমাজের নাজুক ও প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্যের চক্র ভাঙতে বিশেষ প্রকল্প গ্রহণের অঙ্গীকার করা হয়েছে। পাশাপাশি তরুণদের ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক মর্যাদা নিশ্চিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

৩৬ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করল এনসিপি…..

ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নেতারা বলেন, এই ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র গঠনের লক্ষ্যেই এনসিপি নির্বাচনে অংশ নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *