Wednesday, February 25, 2026
Latest:
Uncategorized

৪.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পশ্চিমাঞ্চল, উৎপত্তিস্থল সাতক্ষীরা

ভোররাতের গভীর ঘুমে যখন আচ্ছন্ন ছিল দেশের দক্ষিণপশ্চিমাঞ্চল, ঠিক তখনই প্রকৃতির এক মৃদু কম্পনে কেঁপে উঠল সাতক্ষীরাসহ আশপাশের জনপদ। মঙ্গলবার ভোর ৪টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা ভোর ৫টায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেন।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১, যা মৃদু মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায়। ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল ২২.৮৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯.০১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

৪.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পশ্চিমাঞ্চল, উৎপত্তিস্থল সাতক্ষীরা……

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের প্রায় ১৫০ কিলোমিটার গভীরে ছিল। গভীরতা বেশি হওয়ায় কম্পনটি তীব্র আকার ধারণ করেনি।

তবে ভোররাতে সাতক্ষীরা, খুলনা ও যশোরসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলায় মৃদু কম্পন অনুভূত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *