Thursday, February 19, 2026
Latest:
Uncategorized

দেশে মৃদু ভূমিকম্প, সিলেটসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত

দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ কম্পন টের পান অনেকেই। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

European-Mediterranean Seismological Centre (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১। সংস্থাটি প্রাথমিকভাবে জানায়, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এর উৎপত্তিস্থল।

অন্যদিকে, My Earthquake Alerts–এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক এলাকায়, যা ঢাকা থেকে প্রায় ১৮১ কিলোমিটার দূরে।

সিলেট নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। হঠাৎ কম্পনে অনেকেই আতঙ্কিত হয়ে পড়লেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দেশে মৃদু ভূমিকম্প, সিলেটসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত……

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১০। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬২৬ কিলোমিটার গভীরে হওয়ায় কম্পনটি বিস্তৃত এলাকায় অনুভূত হয়েছে।

তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *