Saturday, April 11, 2026
Latest:
Uncategorized

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানান, আগের তুলনায় তার শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল এবং উন্নতির দিকে। তাকে হাসপাতালের কেবিনে রেখে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিদিন থেরাপিও চালানো হচ্ছে, যা তার সুস্থতার অগ্রগতিতে সহায়ক ভূমিকা রাখছে।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।……….

এদিকে, গত বৃহস্পতিবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সহধর্মিণী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান। তারা সেখানে কিছু সময় অবস্থান করে তার শারীরিক খোঁজখবর নেন।

চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *