Wednesday, April 22, 2026
Latest:
Uncategorized

বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে কঠোর অবস্থানের কথা জানালেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি স্পষ্টভাবে বলেছেন, কোনোভাবেই কিছু অসাধু ব্যবসায়ীর হাতে দেশের সাধারণ মানুষকে জিম্মি হতে দেবে না সরকার।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি বা সিন্ডিকেটের মাধ্যমে মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করা হলে সরকার তা কঠোরভাবে দমন করবে।

জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব নিয়ে তিনি আশ্বস্ত করে বলেন, খাদ্যপণ্যের ওপর এর প্রভাব খুব বেশি পড়ার কথা নয়। তবে যদি মূল্যস্ফীতি কিছুটা বাড়েও, সরকার চেষ্টা করবে যেন এর চাপ প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের ওপর না পড়ে।

এ প্রসঙ্গে তিনি সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি বলেন, টিসিবির কার্যক্রম, দুই ঈদে ট্রাকে করে পণ্য বিক্রি, এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা—এসব উদ্যোগ ধীরে ধীরে আরও বিস্তৃত করা হবে, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে থাকতে পারে।

বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে কঠোর অবস্থানের কথা জানালেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি স্পষ্টভাবে বলেছেন, কোনোভাবেই কিছু অসাধু ব্যবসায়ীর হাতে দেশের সাধারণ মানুষকে জিম্মি হতে দেবে না সরকার।…………

মন্ত্রী আরও জানান, বর্তমানে আমদানি করা পণ্যের মজুত পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবে বাজারে বোতলজাত সয়াবিন তেলের কিছুটা সংকট আছে, যদিও খোলা তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে তিনি স্বীকার করেন।

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি। তার মতে, সঠিক তথ্য তুলে ধরলে বাজারে স্বচ্ছতা বাড়বে এবং অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *