Wednesday, May 13, 2026
Latest:
Uncategorized

রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের দৌরাত্ম্যের কারণেই দেশের বাজারব্যবস্থায় অস্থিরতা তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, একটি সিন্ডিকেট কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

মঙ্গলবার (১২ মে) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে বাজার পরিস্থিতি সহনীয় পর্যায়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের দৌরাত্ম্যের কারণেই দেশের বাজারব্যবস্থায় অস্থিরতা তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, একটি সিন্ডিকেট কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।……..

ডা. শফিকুর রহমান আরও বলেন, জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী সংসদের ভেতরে ও বাইরে সোচ্চার ভূমিকা পালন করবে। বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের কঠোর নজরদারিরও দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *