জাতীয়

ভারতের সঙ্গে সংলাপে শেখ হাসিনাসহ তিনজনকে ফেরত চাইবে বাংলাদেশ

  1. ভারতের সঙ্গে আসন্ন পঞ্চম কনস্যুলার সংলাপে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযুক্ত ফয়সালকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করবে ঢাকা।২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে এটিই হতে যাচ্ছে প্রথম আনুষ্ঠানিক কূটনৈতিক সংলাপ। ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান পরিস্থিতিতে বৈঠকটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন সংশ্লিষ্টরা।কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, সংলাপটি অক্টোবরের শেষ দিকে আয়োজনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। তবে দুর্গাপূজার কারণে নভেম্বরের শুরুতে বৈঠকটি আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে ভারত।এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে কূটনৈতিক নোটের মাধ্যমে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ জানায় বাংলাদেশ। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরও তাঁকে দেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারতের কাছে নতুন করে অনুরোধ জানানো হয়।কূটনৈতিক সূত্রগুলো আরও জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগেই মহাপরিচালক পর্যায়ে এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনার পাশাপাশি তিনজনকে দেশে ফিরিয়ে আনার প্রশ্নটিও বিশেষ গুরুত্ব পেতে পারে।বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে আসন্ন এই সংলাপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান এবং আলোচনায় কী অগ্রগতি হয়, তা ভবিষ্যতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।