যে কোনো আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল: রিজভী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে সবসময় মানুষকে প্রতিবাদে উদ্বুদ্ধ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
যে কোনো আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল: রিজভী…..
রিজভী বলেন, “জীবনভর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন কাজী নজরুল ইসলাম। তিনি যুগের কবি।” তাঁর সাহিত্য ও বাণী মানুষকে অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস জুগিয়েছে।
তিনি বলেন, দেশের বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে নজরুলের চিন্তা ও আদর্শ গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। স্বাধীনতার আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান—প্রতিটি পর্যায়েই নজরুলের প্রতিবাদী চেতনা মানুষকে সাহস জুগিয়েছে।
যে কোনো আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল: রিজভী….
বিএনপির এই নেতা আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষার প্রশ্নে কাজী নজরুল ইসলামের বাণী আজও প্রাসঙ্গিক। দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের প্রতিবাদী চেতনা মানুষকে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুপ্রাণিত করে।
