Uncategorized

জিম্বাবুয়েতে মিনিবাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ২৭

জিম্বাবুয়েতে একটি মিনিবাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই একটি গির্জার সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে রাজধানী হারারে থেকে প্রায় ১৩২ কিলোমিটার দক্ষিণে চিভু শহরের কাছে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

জিম্বাবুয়েতে মিনিবাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ২৭…..

জিম্বাবুয়ে পুলিশ জানায়, একটি ট্রাক অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মিনিবাসটির সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই মিনিবাসটিতে আগুন ধরে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সেটি সম্পূর্ণ পুড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২৩ জনের মৃত্যু হয়। গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা যান। এতে মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়ায়।

পুলিশ বলছে, জিম্বাবুয়েতে বেপরোয়া গাড়ি চালানো, সড়কের দুর্বল অবকাঠামো এবং যানবাহনে অতিরিক্ত যাত্রী বহনের কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। চিভুর এই দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *