কঙ্গোর স্কুলে ভয়াবহ আগুন, শিক্ষার্থীসহ নিহত ২৯
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
স্থানীয় কর্মকর্তা ও চিকিৎসাকর্মীদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, এএফপি এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
কঙ্গোর স্কুলে ভয়াবহ আগুন, শিক্ষার্থীসহ নিহত ২৯….
স্থানীয় কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বুকাভুর চিমপুন্ডা এলাকায় আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের একটি বসতি এবং দুটি স্কুলে ছড়িয়ে পড়ে। আগুনে উজামা প্রাথমিক বিদ্যালয় ও ফুরাহা মাধ্যমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি প্রায় ৩০০টি কাঠের ঘর পুড়ে গেছে।
কঙ্গোর স্কুলে ভয়াবহ আগুন, শিক্ষার্থীসহ নিহত ২৯…
আগুন ছড়িয়ে পড়ার পর স্কুলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকে দ্রুত বের হওয়ার চেষ্টা করলে সেখানে হুড়োহুড়ি শুরু হয়। একে অপরের ওপর পড়ে গিয়ে কয়েকজন পায়ের নিচে চাপা পড়েন। কেউ কেউ বের হওয়ার জন্য ঝুঁকিপূর্ণ পথ বেছে নেন। এ সময় অনেকে অজ্ঞান হয়ে পড়েন।
কঙ্গোর স্কুলে ভয়াবহ আগুন, শিক্ষার্থীসহ নিহত ২৯…
দক্ষিণ কিভু প্রদেশের উপগভর্নর দুনিয়া মাসুমবুকো বুয়েংয়ে রয়টার্সকে জানান, আগুনে দুটি স্কুল ও আশপাশের বসতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় কর্মকর্তা প্যাট্রিস বুদুগে বলেন, আগুন ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দেয়। হুড়োহুড়ির মধ্যেও কয়েকজনের মৃত্যু হয়েছে।
এএফসি/এম২৩-এর মুখপাত্র লরেন্স কানিউকা জানান, নিহতদের মধ্যে ১৯ জন মেয়ে ও পাঁচজন ছেলে রয়েছে। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনো নিহতের চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করা হয়নি।
কঙ্গোর স্কুলে ভয়াবহ আগুন, শিক্ষার্থীসহ নিহত ২৯…
অগ্নিকাণ্ডে আহত ২৯ জন বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ২১ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। গুরুতর আহত ১৭ জন কাদুতু সাধারণ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আরও চারজন বুকাভু প্রাদেশিক সাধারণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কঙ্গোর স্কুলে ভয়াবহ আগুন, শিক্ষার্থীসহ নিহত ২৯..
স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রের নার্স ক্রিস্টোফ জিগাশানে এএফপিকে জানান, আগুনের পর সেখানে প্রায় ৫০ জন শিক্ষার্থীকে নিয়ে আসা হয়। তাদের সঙ্গে কয়েকজন শিক্ষকও ছিলেন। অনেক শিক্ষার্থীর শ্বাসকষ্টের অবস্থা গুরুতর ছিল। কয়েকজন ঘটনাস্থলেই মারা যান এবং পরে চিকিৎসাধীন অবস্থায়ও কয়েকজনের মৃত্যু হয়।
কঙ্গোর স্কুলে ভয়াবহ আগুন, শিক্ষার্থীসহ নিহত ২৯
জাতিসংঘ পরিচালিত সম্প্রচারমাধ্যম রেডিও ওকাপির তথ্য অনুযায়ী, আগুন ও ধোঁয়ার কারণে অনেক শিক্ষার্থী শ্বাসকষ্টে আক্রান্ত হন। তাদের আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
কঙ্গোর স্কুলে ভয়াবহ আগুন, শিক্ষার্থীসহ নিহত ২৯..
আলজাজিরার যাচাই করা ভিডিওতে আগুনে বেশ কয়েকটি বাড়ি পুড়ে যেতে দেখা গেছে। পরে আগুনের শিখা পাশের দুটি স্কুলেও ছড়িয়ে পড়ে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।
কঙ্গোর স্কুলে ভয়াবহ আগুন, শিক্ষার্থীসহ নিহত ২৯..
এএফসি/এম২৩ জানিয়েছে, আগুনের খবর পাওয়ার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে গোষ্ঠীটি।
কঙ্গোর স্কুলে ভয়াবহ আগুন, শিক্ষার্থীসহ নিহত ২৯…
বুকাভু পূর্ব কঙ্গোর দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী। বর্তমানে শহরটি এএফসি/এম২৩-এর নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
