ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশ নেওয়ার একটি ছবি প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান তার সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ করেন। ছবিতে তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমানকেও দেখা যায়।
ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান……
গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওই নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীরাও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী প্রকাশিত ছবিতে নৈশভোজের অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে তাকে ও ডা. জুবাইদা রহমানকে দেখা যায়।
