আন্তর্জাতিক

সৌদি আরবের নিরাপত্তা জোরদারে একযোগে কাজ করবে তুরস্ক ও পাকিস্তান

  1. ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের নিরাপত্তা জোরদারে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে তুরস্ক ও পাকিস্তান। এ লক্ষ্যে মক্কা প্রতিরক্ষা জোটের আওতায় তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন।পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এ বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিনিধিরা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেন।বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় মক্কা প্রতিরক্ষা জোটের সদস্য দেশগুলো প্রতিশ্রুতিবদ্ধ। তবে সৌদিকে কী ধরনের সামরিক বা অন্যান্য সহযোগিতা দেওয়া হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।ইসহাক দার আরও বলেন, বৈঠকে জোটের রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছে। এ বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে আলোচনা ও সমন্বয় অব্যাহত থাকবে।প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই থেকে সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ সময় সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে হুথিরা। জবাবে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী।এমন পরিস্থিতিতে সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে সামরিক সহযোগিতার উদ্যোগ নিয়েছে তুরস্ক ও পাকিস্তান। তুরস্ক সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি পাকিস্তানও দেশটিতে নিজেদের সেনাসদস্যের সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে।তবে এই সামরিক সহযোগিতার পরিধি, সেনা মোতায়েনের সংখ্যা এবং বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।