সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিলেন তারেক রহমান। বিজয়ের দুই দিন পর রোববার সন্ধ্যায় তিনি সৌজন্য সাক্ষাতে যান ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম–এর বাসায়। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা ও সার্কিট হাউস রোডে অনুষ্ঠিত এ দুটি সাক্ষাৎকে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
প্রথমে সন্ধ্যা ৭টা ৯ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আরও পড়ুন