Sunday, May 17, 2026
Latest:
Uncategorized

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বৃদ্ধি ২,২১৬ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। মাত্র একদিনের ব্যবধানে নতুন করে প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (৭ মে) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আজ সকাল ১০টা থেকেই নতুন এ মূল্য কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকায়, ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০০ টাকা ১৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা প্রতি ভরি।

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বৃদ্ধি ২,২১৬ টাকা………….

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগেও বুধবার (৬ মে) স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ২৮ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস পেয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *