Uncategorized

নির্বাচন সুষ্ঠু হলে ফল মেনে নেবে বিএনপি: তারেক রহমান

ভোট অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হলে নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে ভোটকে কেন্দ্র করে কোনো ধরনের বিভ্রান্তি বা কারচুপি হলে তা মেনে নেওয়া হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, জনগণ যেন শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষ যদি নির্বিঘ্নে ভোট দিতে পারে, তাহলে গণতন্ত্রের নতুন সূচনা সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, ভোটাররা যাতে দ্রুত ও সঠিক ফলাফল জানতে পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশন প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

নির্বাচন সুষ্ঠু হলে ফল মেনে নেবে বিএনপি: তারেক রহমান….

তিনি আরও বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি অবশ্যই ফলাফল মেনে নেবে।

সাম্প্রতিক সময়ে কিছু রাজনৈতিক দলের কর্মকাণ্ডে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কার কথাও উল্লেখ করেন তিনি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ থেকে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বিএনপি চেয়ারম্যান।

ভোটে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান বলেন, “আমি সবাইকে আহ্বান জানাই—আমরা সম্মিলিতভাবে এমন পরিবেশ তৈরি করি, যাতে ভোটাররা শান্তিপূর্ণ ও সুন্দরভাবে তাদের অধিকার প্রয়োগ করতে পারেন। সবার অংশগ্রহণেই আমরা প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।