Uncategorized

আবারও কি একই জার্সিতে মেসি-ডি মারিয়া?

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়ার ভবিষ্যৎ নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। কোপা লিবার্তাদোরেস থেকে রোজারিও সেন্ট্রালের বিদায়ের পর ৩৮ বছর বয়সী এই উইঙ্গার জানিয়েছেন, এখনই অবসরের কথা ভাবছেন না। তবে ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় কোথায় কাটাবেন, সে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় প্রয়োজন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

ডি মারিয়ার এই অনিশ্চয়তার মধ্যেই আলোচনায় এসেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি। গুঞ্জন রয়েছে, অবসরে না গিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে আবারও লিওনেল মেসির সতীর্থ হতে পারেন তিনি।

আবারও কি একই জার্সিতে মেসি-ডি মারিয়া?….

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম, বিশেষ করে গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, অতীতেও একাধিকবার ডি মারিয়াকে দলে নেওয়ার চেষ্টা করেছে ইন্টার মায়ামি। তবে সেসব উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয়নি। এবার ২০২৭ সালকে সামনে রেখে সেই সম্ভাবনা নতুন করে আলোচনায় এসেছে।

মেসি ও ডি মারিয়ার সম্পর্ক অবশ্য শুধু ক্লাব ফুটবলের নয়; আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে তারা দীর্ঘদিনের সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু। মাঠেও তাদের বোঝাপড়া ছিল অসাধারণ। একসঙ্গে তারা জিতেছেন বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমাসহ পাঁচটি বড় শিরোপা।

আবারও কি একই জার্সিতে মেসি-ডি মারিয়া?…

তাদের সাফল্যের গল্পের শুরু ২০০৮ বেইজিং অলিম্পিকে। সেবার আর্জেন্টিনার হয়ে সোনার পদক জিতেছিলেন দুজনই। এরপর ২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ডি মারিয়ার সেই স্মরণীয় গোল আর্জেন্টিনাকে এনে দেয় দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান।

আবারও কি একই জার্সিতে মেসি-ডি মারিয়া?…..

পরের বছর ফিনালিসিমায় ইতালিকে হারিয়ে আরেকটি শিরোপা জেতে আর্জেন্টিনা। এরপর আসে কাতার বিশ্বকাপ। ফ্রান্সের বিপক্ষে রুদ্ধশ্বাস ফাইনালে মেসির জোড়া গোলের পাশাপাশি ডি মারিয়ার গোলও ছিল ঐতিহাসিক। সেই জয়ের মধ্য দিয়ে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

সবশেষে ২০২৪ কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে মেসি-ডি মারিয়া যুগের আরেকটি স্মরণীয় অধ্যায় পূর্ণতা পায়। মেসির নেতৃত্ব আর গুরুত্বপূর্ণ ম্যাচে ডি মারিয়ার নির্ভরযোগ্য পারফরম্যান্স আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের অন্যতম বড় ভিত্তি হয়ে উঠেছিল।

আবারও কি একই জার্সিতে মেসি-ডি মারিয়া?…

এখন তাই প্রশ্ন—ডি মারিয়া কি অবসরের সিদ্ধান্ত নেবেন, নাকি ক্যারিয়ারের শেষ অধ্যায়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়ে মেসির সঙ্গে আরও একবার মাঠে নামবেন?

এই মুহূর্তে নিশ্চিত কোনো উত্তর নেই। তবে মেসি-ডি মারিয়াকে আবারও একই জার্সিতে দেখতে পাওয়ার সম্ভাবনা যে ফুটবলপ্রেমীদের জন্য দারুণ আকর্ষণীয়, তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *