গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সব রাজনৈতিক ক্ষমতার উৎস দেশের গণতন্ত্রকামী জনগণ—এমন মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। এ সময় দলের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান…..
তারেক রহমান বলেন, সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের মধ্য দিয়ে বিএনপি ৪৮ বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি দলের নেতা-কর্মীদের পাশাপাশি দেশের মানুষের জন্যও আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার।
বিএনপির প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ১৯৭৮ সালের এই দিনে ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে (রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে) বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তাঁর মতে, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে বিএনপির প্রতিষ্ঠা ছিল একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী ঘটনা।
গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান…
বাণীতে তারেক রহমান আরও বলেন, মানুষের বাক্স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা ও গণতন্ত্রের পথ রুদ্ধ করে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি দেশে একদলীয় ‘বাকশাল’ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে জিয়াউর রহমান দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেন এবং নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেন। এরই ধারাবাহিকতায় সময়ের প্রয়োজন অনুযায়ী বিএনপি প্রতিষ্ঠিত হয় এবং দেশে বহুমাত্রিক গণতন্ত্রের নতুন পথচলা শুরু হয়।
গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান…..
প্রতিষ্ঠাবার্ষিকীর বাণীতে জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার মহান ঘোষক, সফল রাষ্ট্রনায়ক ও আধুনিক বাংলাদেশের রূপকার’ হিসেবে উল্লেখ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারম্যান। একই সঙ্গে খালেদা জিয়ার নেতৃত্বের কথাও স্মরণ করেন তিনি। তারেক রহমান বলেন, খালেদা জিয়ার ‘সম্মোহনী ব্যক্তিত্ব ও নেতৃত্বের’ মাধ্যমে বিএনপি দেশের প্রতিটি ঘরে পৌঁছে যায়।
বিএনপি শুধু গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনেই নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রেও জনগণকে সঙ্গে নিয়ে ভূমিকা রেখেছে বলে দাবি করেন তারেক রহমান।
গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান….
তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, তখনই বিএনপির নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা গণতন্ত্রকামী জনগণের পাশে দাঁড়িয়ে আত্মত্যাগ করেছেন। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন কিংবা আহত হয়েছেন, তাঁদের অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান..
বিএনপির বিভিন্ন সময়ে সরকার পরিচালনার প্রসঙ্গে তারেক রহমান বলেন, জনগণ যখন অবাধ, সুষ্ঠু ও নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। বিভিন্ন মেয়াদে ক্ষমতায় থাকার সময় সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, নারীশিক্ষার প্রসারসহ গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান…
দীর্ঘ দেড় দশকের শাসন-শোষণের অবসানের পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আবার বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে বলেও বাণীতে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপি তাদের আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিতে চায়।
বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বিএনপি সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ন রেখে দলের নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা দেশসেবায় নিজেদের নিয়োজিত রাখবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বিএনপির চেয়ারম্যান।
গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান…
তারেক রহমান বলেন, বিএনপি বিশ্বাস করে, দেশের গণতন্ত্রকামী জনগণই দলের সব রাজনৈতিক ক্ষমতার উৎস। একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রামের সঙ্গে বিএনপির পরিচয় গভীরভাবে জড়িত।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি দেশের গণতন্ত্রকামী ও স্বাধীনতাপ্রিয় জনগণকে আবারও শুভেচ্ছা জানান।
