Friday, May 15, 2026
Latest:
Uncategorized

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছয়টি আবাসিক হলে আংশিক কমিটি ঘোষণা করেছে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জানিয়েছে, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতেই এই কমিটিগুলো গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী, সাধারণ সম্পাদক আল আমিন সরকার এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ এক বছরের জন্য এসব কমিটির অনুমোদন দেন।

যেসব হলে কমিটি ঘোষণা করা হয়েছে সেগুলো হলো— মাস্টারদা সূর্যসেন হল, বিজয় একাত্তর হল, সার্জেন্ট জহুরুল হক হল, হাজী মুহাম্মদ মুহসীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং অমর একুশে হল।

ঘোষিত কমিটিতে মাস্টারদা সূর্যসেন হল শাখার আহ্বায়ক করা হয়েছে সাকিবুল হাসানকে এবং সদস্য সচিব হয়েছেন মো. আরমানুল ইসলাম। বিজয় একাত্তর হল শাখার আহ্বায়ক হয়েছেন আমিনুল ইসলাম, আর সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন সর্দার তানভীর বিন নজরুল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছয়টি আবাসিক হলে আংশিক কমিটি ঘোষণা করেছে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জানিয়েছে, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতেই এই কমিটিগুলো গঠন করা হয়েছে।…………..

অমর একুশে হল শাখায় আহ্বায়ক হয়েছেন রুবায়েত হাসান রিমন এবং সদস্য সচিব হয়েছেন দিনাত হক। সার্জেন্ট জহুরুল হক হল শাখার আহ্বায়ক করা হয়েছে আল মেহরাজ শাহরিয়ার মিথুনকে, আর সদস্য সচিব হয়েছেন নাজিমুদ্দিন সাইফ।

এ ছাড়া হাজী মুহাম্মদ মুহসীন হল শাখার আহ্বায়ক হয়েছেন সাইদুর রহমান শাহিদ এবং সদস্য সচিব হয়েছেন সাঈদ আফ্রিদী। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখার আহ্বায়ক করা হয়েছে শাহরিয়ার ইয়ামিনকে এবং সদস্য সচিব হয়েছেন মুশফিক হাসান।

সংগঠনটির নেতারা জানিয়েছেন, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের অধিকার আদায়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার কথাও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *