দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিক সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সফরে আগামী ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
রাষ্ট্রপতির আগমনকে ঘিরে ইতোমধ্যে ঠাকুরগাঁও শহর ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। তাঁকে স্বাগত জানাতে শহরের প্রধান সড়ক, বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সরকারি দপ্তরগুলোতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রং ও সৌন্দর্যবর্ধনের কাজ। পাশাপাশি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি।
দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি…..
সফরের প্রথম দিন ৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।
নাগরিক কমিটির আহ্বায়ক ড. আবু মো. খয়রুল কবির জানান, রাষ্ট্রপতি ওই দিন হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন। পরে জেলা সার্কিট হাউজে তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে।
দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি….
এরপর শহরের সেনুয়া গোরস্থানে গিয়ে বাবার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। কবর জিয়ারত শেষে নিজ বাসভবনে কিছু সময় কাটানোর কথা রয়েছে তাঁর। পরে বিকেলে তিনি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।
সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের জামালপুর এলাকায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি…..
রাষ্ট্রপতির সফরকে সামনে রেখে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর নিজেদের প্রস্তুতি জোরদার করেছে। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলায় এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর। ফলে তাঁর আগমনকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও উৎসাহ।
